সৈয়দাবাদ নুরজাহান মহিলা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
সৈয়দাবাদ নুরজাহান মহিলা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সৈয়দাবাদ নুরজাহান মহিলা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত © টিডিসি ফটো

ভোলার লালমোহন উপজেলার লর্ড-হার্ডিঞ্জ সৈয়দাবাদ নুরজাহান মহিলা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সহকারী শিক্ষক হাবিবউল্লা ও মাকসুদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক ইকবাল হোসাইন জুলহাস, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ খান জয়, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম সর্দার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. শিহাবুদ্দীন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া বলেন ,ইসলাম শান্তির ধর্ম, মাদ্রাসায় কোন জঙ্গিবাদের স্থান নেই। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের সরকারের আওতায় আনা হয়েছে।মাদ্রাসার জন্য আলাদা বোর্ড গঠন করা হয়েছে।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬