মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার নির্দেশ

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

২০২০ ও ২০২১ সালের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যয়ন পত্র দিতে মাদ্রারাসাগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তি ও অন্যান্য প্রয়োজনে প্রত্যয়ন পত্র দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ইবতেদায়ী ৫ম শ্রেণীতে ২০২০ ও ২০২১ সালে যে সকল শিক্ষার্থী অধ্যয়ন করেছে তাদের পরবর্তী শ্রেণীতে ভর্তি ও অন্যান্য প্রয়োজনে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।''

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ''অত্র বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) এ সংক্রান্ত একটি নমুনা প্রত্যয়ন পত্র প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নমুনা প্রত্যয়ন পত্রের আদলে প্রত্যয়ন পত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সরবরাহ করার অনুরোধ করা হলো।''

চাউলকলের বয়লারের গরম পানির পুকুরে পড়ে কিশোরের মৃত্যু
  • ০২ আগস্ট ২০২৬
মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্…
  • ০২ আগস্ট ২০২৬
বিজিবির পোশাক, হ্যান্ডকাফসহ যুবক আটক
  • ০২ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
  • ০২ আগস্ট ২০২৬
৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতার মুখে ফ…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬