দুমকি সাতানি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

১৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান

শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকিতে ‘দুমকি সাতানি নূরানী হাফিজি দাখিল মাদ্রাসায়’ দাখিল ২০২২ পরীক্ষার ফলাফল প্রকাশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যড. এইচ.এম মাসুদ আল মামুন সভাপতিত্ব করেন।

মাদ্রাসার সুপার মো. ইমদাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. হারুন আর রশিদ হাওলাদার (পিএইচডি)। 

আরও পড়ুন: আধুনিকতার ছোঁয়া রাবি মিলনায়তনে, ব্যয় ১৬ কোটি টাকা

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর, মৌকরণ ডিগ্রি কলেজ'র অধ্যাপক মাইনুল ইসলাম, কলস কাঠি ডিগ্রি কলেজ'র অধ্যাপক মো.ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.ইলিয়াসুর রহমান। 

উল্লেখ্য, মাদ্রাসায় দাখিল ২০২২ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যাত্রা শুরুতেই  ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন গোল্ডেন জিপিএ-৫ ও একজন সাধারণ জিপিএ-৫ পেয়েছে। তাদের প্রত্যেককে বৃত্তি হিসেব ১০ হাজার টাকা প্রদান করা হয়। 

বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬
একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬