এনটিআরসিএ বহির্ভূত পদের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট মাদ্রাসায়

০৫ ডিসেম্বর ২০২২, ১২:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বহির্ভূত পদ সমূহের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট মাদ্রাসায় আয়োজন করতে হবে। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে নিয়োগ কার্যক্রম অন্যত্র পরিচালনা করা যাবে।

সোমবার (৫ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘কামিল/ফাজিল/আলিম/দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, আদিবসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদসমূহে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের প্রতিনিধির সমন্বয়ে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি কর্তৃক গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মনোনয়ন আদেশে নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট মাদ্রাসায় সম্পন্ন করার জন্য নির্দেশনা থাকে। 

কিন্তু এতদসত্ত্বেও বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট মাদ্রাসায় পরীক্ষা গ্রহন না করে ভিন্ন মাদ্রাসা কিংবা স্কুল/কলেজে এমনকি উপজেলা/জেলায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে, যা
কোনোভাবেই কাম্য নয়। 

স্থানীয় জনগণ মাদ্রাসার জন্য জমি দান করেছেন, স্থানীয় ছাত্র-ছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করে, স্থানীয় জনগণের উৎসাহ ও পরামর্শে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এগিয়ে যায়। এছাড়াও নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদ্রাসায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়াই যুক্তিযুক্ত।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘এনটিআরসিএ বহির্ভূত সকল পদের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট মাদ্রাসায় আয়োজন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। কোন অবস্থাতেই সংশ্লিষ্ট মাদ্রাসা ব্যতিরেকে অন্যত্র নিয়োগ পরীক্ষা গ্রহণ করা যাবে না। যৌক্তিক কোন কারণ থাকলে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের পুর্বানুমতি গ্রহণ করতে হবে।’’

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬