জামিয়াতুন নূর আল কাসেমিয়াতে শিক্ষক ‘প্রশিক্ষণ কর্মশালা’

১৪ নভেম্বর ২০২২, ০১:৩৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
জামিয়াতুন নূর আল কাসেমিয়া

জামিয়াতুন নূর আল কাসেমিয়া © লোগো

রাজধানীর উত্তরায় আল্লামা নাজমুল হাসান কাসেমী প্রতিষ্ঠিত জামিয়াতুন নূর আল কাসেমিয়ার উদ্যোগে ‘তাদরীবুল মুআল্লিমীন’ তথা দরসী কিতাবাদী শিক্ষাদানের বিষয়ে ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করা হয়েছে। 

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক শায়খুল হাদীস মাওলানা হেমায়েত উদ্দিন। 

এ বিষয়ে জামিয়াতুন নূর আল কাসেমিয়ার অধ্যক্ষ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীন নবী কারীম (সা.)কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকরূপে প্রেরণ করেছেন। নবী করীম (সা.) এর শিক্ষাদানের পদ্ধতি ও কৌশলাদি এমন ছিল যাতে সাহাবায়ে কেরাম সহজেই সুন্দরভাবে গড়ে উঠেছেন। আমাদেরও শিক্ষাদানের পদ্ধতি এমন হওয়া চাই যাতে শিক্ষার্থীরা সহজে সুন্দরভাবে গড়ে উঠতে পারে।’ এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে টঙ্গী ও বৃহত্তর উত্তরার মাদারিসে কওমিয়ার মুহতামীম ও শিক্ষকদের কর্মশালায় উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। 

মাওলানা নাজমুল হাসান কাসেমী আরও বলেন, ‘প্রশিক্ষণে অংশ নিয়ে দরসী কিতাবাদী শিক্ষাদানের পদ্ধতি ও কৌশলাদি কেমন হওয়া চাই এবিষয়ে শিক্ষকরা খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে সক্ষম হবেন এবং সেঅনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলতে পারবেন। আল্লাহ তায়ালা আমাদের বুঝার তাওফিক দান করুন, আমিন।’

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬