৩৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পেয়েছে মাদ্রাসা অধিদপ্তর

০৯ নভেম্বর ২০২২, ০৬:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটাে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এই তথ্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিকট পাঠানো হয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

মাদ্রাসা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার যাচাইকৃত শূন্য পদের তথ্য এনটিআরসিএতে জমা দেওয়া হয়েছে। নিখুঁতভাবে তথ্য যাচাই করায় কিছুটা সময় লেগেছে। ৩৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য জমা দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বুধবার (৯ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের দপ্তরের শূন্য পদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে। আমরা এই তথ্য এনটিআরসিএতে পাঠিয়ে দিয়েছি।

যাচাই শেষে কতগুলো শূন্য পদের তথ্য পাওয়া গেছে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতিষ্ঠান প্রধানরা যে তথ্য দিয়েছিলেন আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো যাচাই করেছি। যাচাই শেষে ৩৭ হাজার ৫০০ এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, সারাদেশে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। এজন্য দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো শূন্য পদের তথ্যগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে সবচেয়ে বড় শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬