পড়া মুখস্থ না হওয়ায় মাদ্রাসাছাত্রকে আধঘণ্টা পেটানোর অভিযোগ

২০ অক্টোবর ২০২২, ১২:৪১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তিনদিন পর বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষককে বরখাস্ত করা হয় বলে মাদরাসা কর্তৃপক্ষ জানায়।

গত রোববার ভোরে সিদ্ধিরগঞ্জের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসায় এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত মাওলানা সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির হেফজ বিভাগের শিক্ষক। নির্যাতনের শিকার ১১ বছর বয়সী শিশুটি ওই বিভাগের আবাসিক শিক্ষার্থী।

ওই ছাত্র জানায়, পড়া মুখস্থ না হওয়ায় রোববার ফজরের নামাজের পর শিক্ষক সাইফুল ইসলাম তাকে আধঘণ্টা ধরে মারধর করেন। মেঝেতে ফেলে পাছার মধ্যে একাধিক বেত দিয়ে আঘাত করা হয়। অসুস্থ হয়ে পড়লেও ভয়ে মা-বাবাকে জানায়নি।

তার বাবা বলেন, সোমবার আমার স্ত্রী ছেলেকে মাদ্রাসায় দেখতে গিয়ে মারধরের বিষয়টি জানতে পারেন। পরে মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা বিষয়টি দেখবে বলে জানায়।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবুল ফাতাহ বলেন, সাইফুল ইসলামকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের এভাবে নির্যাতন না করার বিষয়ে অন্যদের সতর্ক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950