নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার পুলিশের 

০২ অক্টোবর ২০২২, ০৩:৩০ PM
নিখোঁজ হওয়া তিন ছাত্র

নিখোঁজ হওয়া তিন ছাত্র © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলের একটি মাদ্রাসা থেকে দশদিন আগে নিখোঁজ হওয়া তিন ছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র। তাদের একজনের বয়স ১৩ বছর এবং দুজনের বয়স ১৪ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ। 

প্রজিত কুমার দাশ জানিয়েছেন, চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রকে উদ্ধার করা হয় গত বৃহস্পতিবার। শুক্রবার তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রামে

পুলিশ জানায়, হবিগঞ্জের বাহুবল থেকে আলাদা আলাদা সময়ে মাদ্রাসা থেকে গত ১৯ সেপ্টেম্বর নিখোঁজ হয় তিন ছাত্র। মাদ্রাসার শিক্ষক নিখোঁজদের অভিভাবকদের বিষয়টি জানান ঘটনার পরপরই। নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি অভিভাবকরা। পরে গত ২২ সেপ্টেম্বর নিখোঁজ তিন কিশোরের অভিভাবকরা বাহুবল মডেল থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন।

বাহুবল মডেল থানার এসআই আশিস চন্দ্র তালুকদার জানিয়েছেন, ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় মালামাল তোলার কাজ করার  এক পর্যায়ে তারা খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। এ সময় আলামিন নামে এক ব্যক্তি স্থানীয় থানায় বিষয়টি জানালে পুলিশ তাদের উদ্ধার করে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
  • ২২ জুন ২০২৬
দাসত্ব শেখাচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা, তৈরি হচ্ছে মেরুদণ্ডহ…
  • ২২ জুন ২০২৬
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর
  • ২২ জুন ২০২৬
জুন মাসের বেতন সাবমিট না করা ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা …
  • ২২ জুন ২০২৬
মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
  • ২২ জুন ২০২৬
রাবি ছাত্রের মুগুরের আঘাতে প্রাণ গেল শিক্ষক বাবার 
  • ২২ জুন ২০২৬