শূন্য পদের তথ্য যাচাইয়ে মাদরাসা অধিদপ্তরের কমিটি

২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ PM
মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদরাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তথ্য যাচাই করে প্রতিবেদন দাখিল কর‍তে বলা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই কমিটি গঠন করে দেওয়া হয়। 

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। এই তথ্য প্রথম দফায় যাচাই-বাছাই শেষে ৭০ হাজাত শূন্য পদের তথ্য পায় এনটিআরসিএ। এই তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতেই এই কমিটি গঠন করলো মাদরাসা অধিদপ্তর।

অধিদপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালককে। সদস্য সচিব হিসেবে আছেন  প্রশাসন ও অর্থ শাখার উপপরিচালক। কমিটির সদস্য হিসেবে আছেন, প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার পরিচালক, ঢাকা বিভাগের পরিদর্শক এবনভ মেমিসের সিস্টেম এনালিস্ট বা প্রোগ্রামার।

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ নভে…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950