দাখিলের কেন্দ্র থেকে ১২ শিক্ষককে অব্যাহতি, জরিমানা ৪০ হাজার

২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ PM
দাখিল পরীক্ষা কেন্দ্রের প্রতীকী ছবি

দাখিল পরীক্ষা কেন্দ্রের প্রতীকী ছবি © ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার দায়সহ নানা অপরাধে দাখিল পরীক্ষাকেন্দ্র সচিব ও হল সুপারসহ ১২ জন শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পরীক্ষা চলাকালে সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা সদরের রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব শরিফ উদ্দিন মাজহারী ও হল সুপার বেলাল হোসেনকে এবং ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক ১০ জন শিক্ষককে এ জরিমানা ও দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা ২য় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যথাযথভাবে দায়িত্ব পালন না করাসহ নানান অভিযোগ উঠে।

আরও পড়ুন: এসএসসির প্রশ্নফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারীর ইউএনওকে শোকজ

এরপর দুপুরে আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়ায় ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দিন মাজহারীকে ৫ হাজার টাকা, হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কক্ষ পরিদর্শক ১০ জন শিক্ষককে ৩ হাজার টাকা করে ৩০ হাজার টাকাসহ মোট ১২ শিক্ষককে ৪০ হাজার জরিমানা করা হয়। একইসঙ্গে পরীক্ষার সকল দায়িত্ব থেকে কেন্দ্র সচিব ও হল সুপার এবং কক্ষ পরিদর্শক ১০ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকে চারুকলা-সংগীত-নাট্যকলা গ্র্যাজুয়েটদের নিয়োগে উদ্য…
  • ২২ জুন ২০২৬