আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

১২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ PM
আলিম পরীক্ষা

আলিম পরীক্ষা © সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়। আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে শুরু হবে এ পরীক্ষা।

জানা গেছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। 

দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 

এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো চলতি বচরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

প্রকাশিত রুটিন দেখুন

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬