স্থগিত হলো বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা

২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত © সংগৃহীত

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম ঘোষণার এক দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মধ্য দিয়ে পুরস্কারের তালিকা স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ‌‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে, এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?’

এ ছাড়াও একই দিন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। পাশাপাশি জানানো হয়, অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।

এতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’ এর এক সভা আজ শনিবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সই করা বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা ছিলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

 

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬