বিশ্বায়নের আলোয় আধুনিক ভাষা ইনস্টিটিউট

০৩ অক্টোবর ২০২৩, ০৩:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ডক্টর এ বি এম রেজাউল করিম ফকির

ডক্টর এ বি এম রেজাউল করিম ফকির © ফাইল ছবি

পূর্বে উদিত হয়ে সূর্য, পশ্চিমে যায় অস্তাচল,
অক্ষরেখায় যুক্ত এ্যান্টার্কটিকা আর আর্কটিক।
অন্তর্জাল হলো জানালা আর যন্ত্রযান হলো বাহন;
হাতের মুঠোয় মানচিত্র আর প্রেরণায় বিশ্বায়ন,
উৎসব মুখর হয়েছে দেশ, উপমহাদেশ ও মহাদেশ।

দিগদিগন্ত থেকে এসে মিশেছে ভাষার মিছিল,
গড়ে উঠেছে ভাষাময় আধুনিক ভাষা ইনস্টিটিউট;
সংক্ষেপ যার নাম হয়েছে আই-এম-এল বা আ-ভা-ই।
লিপি, ভাষা ও সংস্কৃতিতে সাজানো এর প্রতিবেশ,
আভাই তাই দেশ নয়, যেনো ভাষাময় মহাদেশ ।

এখানে রয়েছে এশিয়া, আফ্রিকা আর ইউরোপ,
ভাষায় ভাষায় সেজে তাই পেয়েছে বিশ্বের রূপ।
যেখানে এ ভাষা বিদেশি, সে ভাষাও বিদেশি;
বিদেশ যেনো তাই সকলেরই প্রতিবেশী।
লিপিগুলো এর দেয় ব্যঞ্জনা অন্তরালে তার ভাষা,
বিদেশি সংস্কৃতি তার যোগায় বিশ্বায়নের প্রেরণা।

চোখের সামনে বিশ্ব-মানচিত্র, পাথেয় বিশ্বায়ন;
ভাষায় ভাষা এঁকে দেখায় দেশ-মহাদেশের পথ।
ভাষার আল্পনায় মনে অংকিত হয় বিশ্ব বিস্তৃত ছবি,
বিশ্বাস জাগে তাই আমরা যেনো বিশ্ববাসী।

ভাষাগুলো কেবল ভাষা নয়, যেনো স্বপ্নের সিঁড়ি,
বিশ্বের পথে কল্পনাগুলোকে ভাসিয়ে চলে বিশ্বব্যাপী।


লেখক: পরিচালক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌক…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ দিনে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আঞ্চলিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং সামাজিক দায়বদ্ধতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নদীর পাড়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে ববির নবী…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬