শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ লেখক

২৫ আগস্ট ২০২৩, ১১:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ

অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ © ফাইল ফটো

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের পাঁচ কৃতী লেখক। এবার একাডেমির এ পুরস্কার পাচ্ছেন অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ।

একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩’র মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী। উৎসবে দেশের প্রায় সাড়ে তিনশ’ লেখক অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ।

রাশেদ রউফ জানান, শেখ রাসেল বইমেলা এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ১৩-১৮ অক্টোবর ৬ দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বরাদ্দ দেবে ইউজিসি, আড়াই মাসেও চাহিদাপত্র পাঠায়নি র…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌক…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬