আবরারের শেষ কথা

১১ অক্টোবর ২০১৯, ০৬:১৩ PM

© টিডিসি ফটো

লিখবোই আমি, লিখছিই আমি
কী করবি তোরা বল
তাজা রক্তেই লিখে দিয়ে যাই,
খা হায়েনার দল।

একা লিখে যাবো, একা গেয়ে যাবো
ক্রোধ ও দ্রোহের গান,
আয় নিয়ে যা শকুনের দল,
বুক চিরে এই প্রাণ।

ভেঙে ফেল হাড়, কর চুরমার,
ছিঁড়ে ফেল টেনে জিব
খোদার কসম তবু লিখে যাবো,
এটাই আমার জিদ।

চিবিয়ে খাস এই পাঁজরের হাড়,
নরপিশাচের ক্ষুধা
তুমিও না হয় সহ্য করলে
ওহে ইশ্বর খোদা।

অসহায় আমি, নির্বাক জাতি,
মুখে এঁটে আছে তালা
চেয়ে চেয়ে দেখে শকুনের থাবা
যত কাপুরুষ শালা।

কেউ বাঁচেনি, কেউ বাঁচেনারে
পৃথিবীরে বলে কয়ে
আমিও নাহয় চলেই যাবো
তোরা থাক সুখে রয়ে।

কলমের কালি লালে রঞ্জিত,
দেখোনি তোমরা যারা
তারা হয়ে আছো পাথুরে মূর্তি,
তাই নেই কোন সাড়া।

পচে যাক জাতি,নেই মাতামাতি,
হায়েনার হোক বাস
অশুভ শকুন মাথার উপরে
ছাড়িতেছে নিঃশ্বাস।

আজ হোক কাল, ছড়াবে যেদিন
বিষাদের দাবানল
সেদিনও তোরা ঘুমিয়ে থাকিস
কাপুরুষের দল।


লেখক: কবি ও নাট্যাভিনেতা।
ইমেইল: kabilsadi@gmail.com 

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬