মো. আবু রায়হানের দুটো কবিতা

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৩ PM

স্বপ্ন বিলাসী

পড়ন্ত বিকেল কিংবা স্নিগ্ধ সকাল হলেও একদিন তোমাকে আসতেই হবে,
হও না প্রভাতের দুর্বা ঘাসের শিশির কিংবা উত্তাল সাগরের এলোকেশে ঝড়,
ডুবন্ত মনটাকে ভাসাতে, বাঁচাতে, আশা মনে জাগাতে,
একদিন তোমাকে আসতেই হবে।

দরিয়ার গর্জনে ভয়হীন পথে নব প্রেরণা, উদ্যমে
নির্ভীক সন্তরণে পুষ্প শয্যা সাজাতে,
অমর কাব্যের প্রতিটি পংক্তির শ্লোকে নিজেকে আঁকাতে,
একদিন তোমাকে আসতেই হবে।

রংধনুর সাত রঙে রাঙিয়ে প্রভাতের সবিতার মৃদু বিচ্ছুরণে হাসাতে,
গোধূলি বেলায় হাতটি বাড়িয়ে আঁধারে, আলিঙ্গনে আমাকেও সঙে নিতে একদিন,
সেদিন তোমাকে আসতেই হবে।

নিকষ কালো অন্ধকারের গহ্বরের হারিয়ে, আবার দুটো অস্তিত্ব প্রভাতে জাগাতে,
তোমার জন্যই তোমাকে একদিন আসতেই হবে।

ছদ্মবেশী

মুখের ওপরের কালো পর্দা
সরে গেছে,জেগেছে মুখাবয়ব,
শোক অভিমান ভুলে
কাছে আসতে ইচ্ছে করবে খুব।
ভিড়বেই সেও শিঘ্রই কাছে,
সরেনি কষ্টের কালো গিলাফ,
তোমার ইশারায় শিঘ্রই দেবে
তোমার প্রেমে ডুব।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬