ভাষাসৈনিক শওকত আলীর জন্মদিন আজ

২০ এপ্রিল ২০১৯, ১০:১২ AM
ভাষাসৈনিক শওকত আলী

ভাষাসৈনিক শওকত আলী © টিডিসি ফটো

আজ শনিবার ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শওকত আলীর ১০১তম জন্মদিন। ১৯১৮ সালের এই দিনে পুরান ঢাকার গেন্ডারিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।

বাবা শমশের আলী ও মা মেহেরুন্নেসা খানমের জ্যেষ্ঠ সন্তান শওকত আলী স্কুল জীবনেই রাজনীতি চর্চা শুরু করেন। আওয়ামী মুসলিম লীগ এবং ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। এছাড়াও তিনটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদেরও সদস্য ছিলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত কাছের মানুষ, সহযোদ্ধা ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শওকত আলী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার দুঃসংবাদে শওকত আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ’৭৫-এর ১৮ আগস্ট ইন্তেকাল করেন। ঢাকার জুরাইন কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। জন্মদিনে মহান এ নেতার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬