কবি আল মাহমুদ স্মরণে নাগরিক শোক সভা আজ

০৫ মার্চ ২০১৯, ০৯:২৬ AM
কবি আল মাহমুদ

কবি আল মাহমুদ

আল মাহমুদ স্মরণে নাগরিক শোক সভা মঙ্গলবার

কবি আল মাহমুদ স্মরণে নাগরিক শোক সভা আজ বিকেল ৪টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কবি আল মাহমুদ পরিষদ শোকসভার আয়োজন করেছে। এতে দেশের স্বনামধন্য লেখক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন স্তরের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কবি আল মাহমুদ পরিষদের আহবায়ক কবি আসাদ চৌধুরী নাগরিক শোকসভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

পরিষদের প্রধান সমন্বয়ক কবি জাকির আবু জাফর জানিয়েছেন, শোক সভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে; যা জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলায় প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করে বাংলা সাহিত্যের এই শীর্ষস্থানীয় কবি। ৮৩ বছর বয়সী এই ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬