ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬ 

১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৬ PM
ময়মনসিংহ জজ আদালত

ময়মনসিংহ জজ আদালত © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায়  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জাল উদ্দিনের ছেলে মো. তাসিন মিয়া (১৭), দুলাল মিয়ার ছেলে নুরু মিয়া (১৭), লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার ছেলে প্রত্যয় (১৭), আনিস মিয়ার ছেলে জিসান (১৭), মগবুল হোসেনের ছেলে মোবারক হোসেন হিরা (১৭) এবং আবু বক্করের ছেলে ইকরাম হোসেন (১৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ঢাকিপাড়া গ্রামের অ্যাডভোকেট আব্দুল খালেক দাদনের বসতঘরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করার লক্ষ্যে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নেতা-কর্মীরা পালিয়ে যাওয়ার সময় ছয়জন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।

পরে সেখান থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ছবিসংবলিত একটি ব্যানার উদ্ধার করে পুলিশ। ব্যানারে লেখা ছিল ‘শোক থেকেই শক্তি, শোকাবহ আগস্ট, বিক্ষোভ মিছিল, সৌজন্যে খালিদ হাসান তুষার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা’।

এ ঘটনায় নান্দাইল মডেল থানা-পুলিশ তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আটকদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।’ 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬