বিএনপির এমপির সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বাধা কাটল

২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ AM
চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদ নির্বাচনে জয়ী চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই। বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেন। জামায়াতে ইসলামীর প্রার্থী চাইলে এ বিষয়ে নিয়মিত আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

বিএনপির সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আদেশের জন্য এ দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। 

সরোয়ারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলও এ শুনানিতে অংশ নেন। একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের করা আবেদনে তাকে সংসদ অধিবেশনে যোগ দেয়া থেকে বিরত রাখার আরজিও ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে (ইসি) সরোয়ারের মনোনয়নপত্র বাতিল হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে রিট করেন তিনি। হাইকোর্ট রুলসহ আদেশ দিলে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সরোয়ার অংশ নেন। তবে ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল।

আরও খবর: অডিট আপত্তির মুখে পড়া অধ্যক্ষকেই ডিআইএর শীর্ষ পদে বসাল মন্ত্রণালয়

রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। এতে তার প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে ৯ জুলাই গেজেট প্রকাশ করে ইসি। পরে সন্ধ্যায় শপথ নেন তিনি।

হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। সেটি চেম্বার আদালত হয়ে শুনানির জন্য ওঠে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। তারই ধারাবাহিকতায় শুনানি শেষে এ আদেশ দিলেন আদালত।

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9