আদ-দ্বীন হাসপাতাল বন্ধ ইস্যুতে করা রিট শুনানির জন্য আদালতের কার্যতালিকায়

০৬ জুলাই ২০২৬, ১২:২৩ PM
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) এ শুনানি হতে পারে। দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ।

বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হতে পারে। এর আগে গত ২৯ জুন শুনানি হওয়ার কথা থাকলেও ৬ জুলাই পর্যন্ত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি মুলতবি করেন আদালত।

ইউনূছ আলী আকন্দ বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্টে শুনানির জন্য কার্যতালিকার ১০৮ নম্বরে রয়েছে। আজই এ বিষয়ে শুনানি হতে পারে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করার পর গত ১৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেছিলেন। রিটে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের ‘সামরিক ফরমানে’ জারি হওয়া ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’ আইনটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এ রিট আবেদনের মূল আইনি ভিত্তি হিসেবে এরশাদ সরকারের আমলের সামরিক অধ্যাদেশটিকে সামনে আনা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ যুক্তি দেখিয়ে প্রশ্ন তোলেন, আ্দ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয় ১৯৮২ সালে এরশাদঘোষিত সামরিক ফরমানে, ১৯৮২ সালের অধ্যাদেশের ১১(১) ধারায়। 

১৯৭৫-১৯৭৯ পর্যন্ত জিয়ার সকল ফরমান আদালতের মাধ্যমে (৫ম সংশোধন রায়ে) বাতিল হলে ১৯৮২ সালের এরশাদের সামরিক ফরমান কেন বাতিল হবে না?’ এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মাত্র এক থেকে তিন দিন বয়সী ছয়টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। সদ্যজাত এই শিশুদের কোনো নাম রাখা না হওয়ায় চিকিৎসকেরা মায়েদের নামের মাধ্যমে তাদের শনাক্ত করছিলেন। 

আরও পড়ুন: নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্টের নিয়ম, গ্রেডভেদে বেতন বৃদ্ধি হবে যে হারে

এই হৃদয়বিদারক ঘটনার পর হাসপাতালে চরম অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। এই ঘটনার পর পরই দেশজুড়ে তীব্র সমালোচনা ও আলোড়ন তৈরি হয়।

নবজাতকদের এমন আকস্মিক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে গত ৩০ মে সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান যে, এই তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।

সরকারের পাশাপাশি ঘটনার সত্যতা ও নিজেদের অবস্থান নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষও নিজস্ব উদ্যোগে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিল। শুরুতে তারা সেই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিলেও পরবর্তীতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং জানায় যে, প্রতিবেদনটি সরাসরি প্রকাশ না করে কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়েই জমা দেওয়া হবে। 

সেই তদন্ত ও আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় উচ্চ আদালতে নির্ধারিত হতে যাচ্ছে এই বেসরকারি হাসপাতালের ভাগ্য। যদিও বিষয়টি নিয়ে আদ-দ্বীন কর্তৃপক্ষ আপিল করার পর তা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এই রিট প্রক্রিয়ার সঙ্গে প্রতিষ্ঠানটির কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9