ম্যানেজার নিয়োগে আবেদন চলছে আদ-দ্বীন ফাউন্ডেশনে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি হাসপাতাল বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন;
পদের নাম: ম্যানেজার;
বিভাগ: হাসপাতাল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪০,০০০ টাকা;
আরও পড়ুন: এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে ট্রেনিং এক্সিকিউটিভ, আবেদন ৮ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা প্রণোদনা, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিমালা ও কার্যপদ্ধতি বিষয়ে সামগ্রিক ধারণা থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম