রামিসা হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলি

২৪ মে ২০২৬, ০৫:০০ PM
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট © টিডিসি সম্পাদিত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে জমা দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযোগপত্র জমা দেয়া হয়। এরপর তা গ্রহণ করে বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক।

আদালত সূত্রে জানা যায়, সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহোযোগিতার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।

এর আগে আজ সকালে এই দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। ডিএনএ টেস্টসহ তদন্তের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬