ঢাবি ছাত্রীর আত্মহত্যা, তিন দিনের রিমান্ডে শিক্ষক সুদীপ

০৩ মে ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০৩:১৭ PM
ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত

ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আদালতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ৩ মে ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করতেন। গত রোববার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে সংস্কার থেকে সরে এসেছে সরকার, অভিযোগ আখতারের

মামলার পর পুলিশ সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতে হাজির করলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ড শুনানির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage