খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লার জামিন

২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ PM
লাভলু মোল্লা শিশির

লাভলু মোল্লা শিশির © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে জামিন দিয়েছেন আদালত। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আজ রবিবার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে গত ৫ এপ্রিল শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন। বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬