হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

২৬ মার্চ ২০২৬, ০৪:১১ PM
মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত

মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত © টিডিসি ফটো

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা এক হত্যা মামলায় সাবেক ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাফিল উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার (২৬ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার ভিকটিম দেলোয়ার হোসেন (৪০) গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শেখ মামুন খালেদের নির্দেশে বিভিন্ন দিক থেকে এলোপাতাড়ি গুলি চালানো হলে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান
  • ০৬ নভেম্বর ২০২৬
বন্দিদশা থেকে ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, ৭ নভেম্বরের নে…
  • ০৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅ…
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950