ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুনের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

২৬ মার্চ ২০২৬, ০২:৩৯ PM
 ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকালে গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার এ রিমান্ডের আবেদন করেন ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ পরিদর্শক কফিল উদ্দিন।

এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা ৩৫ মিনিটে রাজধানীর পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়। রিমান্ড আবেদনে বলা হয় , মামলার ভিকটিম দেলোয়ার হোসেন (৪০) গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, শেখ মামুন খালেদের নির্দেশে বিভিন্ন দিক থেকে এলোপাতাড়ি গুলি চালানো হলে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরবর্তীতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে শেখ মামুন খালেদের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জম্য আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুরের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।

ট্যাগ: আদালত
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9