এস আলমের ৪০০ শতাংশের বেশি জমি জব্দের আদেশ

১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
এস আলম ও দুদকের লোগো

এস আলম ও দুদকের লোগো © টিডিসি সম্পাদিত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর থাকা স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা অবরুদ্ধের আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয় অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে ওই অর্থ উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এমতাবস্থায় সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর থাকা স্থাপনা জরুরি ভিত্তিতে অবরুদ্ধের আদেশ প্রদান প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9