ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ AM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি এই পদত্যাগপত্রটি জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর ওই রাতেই তাঁকে কার্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে পদত্যাগপত্রটি অফিসে জমা পড়েছে। সেখানে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই আসাদুজ্জামানের এই পদত্যাগ। এর আগে গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি ভোট করার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, "আমি ভোট করব। ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন চেয়েছি। সময় এলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আমি নির্বাচনী লড়াইয়ে নামব।" সম্প্রতি তিনি বিএনপি থেকে নির্বাচনের সবুজ সংকেতও পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। নিয়োগের আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950