পৃথিবীর যেকোনো আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে: অ্যাটর্নি জেনারেল

২১ নভেম্বর ২০২৫, ০৬:৫০ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © টিডিসি

জুলাই গণহত্যা মামলার প্রমাণের ভিত্তিতে পৃথিবীর যেকোনো আদালতেই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়। আমি যা দেখেছি—হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনের মধ্যে ১৪ শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই নৃশংসতার প্রমাণ-নথি দেখলে বিশ্বের যেকোনো আদালতই বলবে—তারা দোষী।’

সভায় রোটেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশবান্ধব সমাজ গঠন এবং ধর্মীয় মূল্যবোধের ইতিবাচক চর্চা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬