সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ডিলারদের স্থান হবে কারাগারে: অ্যাটর্নি জেনারেল

৩১ অক্টোবর ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩৫ PM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © সংগৃহীত

কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারে সার বিক্রি করলে ডিলারদের স্থান কারাগারে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি সাব-ডিলারদের বিরুদ্ধেও জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে, আর কৃষিকে বাঁচাতে হলে সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

কৃষি অফিসের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বর্তমানে সার সংকট নেই। যেহেতু এখানে পেঁয়াজ চাষ বেশি, প্রয়োজনে অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবে না। যদি কোনো ডিলার কৃষকদের প্রাপ্য সার না দেন, দরকার পড়লে কৃষকরাই ডিলারদের গুদাম ঘেরাও করবে।

শুক্রবার শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি অডিটোরিয়ামে বিসিআইসি সাব-ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬