বিদায়ী ভাষণে যা বললেন প্রধান বিচারপতি

১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ PM
সৈয়দ রেফাত আহমেদ

সৈয়দ রেফাত আহমেদ © সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতে (প্রধান বিচারপতির এজলাস) এ সংবর্ধনা শুরু হয়েছে। 

এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীরা। 

বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল মূল্যবোধ থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধই বিচার ব্যবস্থার শক্তি। 

তিনি আরও বলেন, বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে। যা ক্ষমতা পৃথকীকরণ, বিচারিক স্বাধীনতা, গণতান্ত্রিক শাসন, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের মতো আদর্শগুলিকে অন্তর্ভুক্ত করে। বিচার বিভাগের শক্তি কোনও একক দফতরে নয়, বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায়বিচার করার সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত।

অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিকসহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। 

উল্লেখ্য, আগামী ২৭ তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও, আজই ছিলো আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কার্যদিবস।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9