নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ PM
ফজলুর রহমান

ফজলুর রহমান © সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে প্রসিকিউশনের করা মামলায় ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফজলুর রহমান। বুধবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন  চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। 

তিনি জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আর্জি করেছেন বিএনপি নেতা মো. ফজলুর রহমানের আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ।

এর আগে, গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এরমধ্যেই আজ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান।

প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের একটি টকশো’তে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টকশো’তে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।’

পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে।’

 এছাড়াও ওই টকশো’তে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন আরও জানিয়েছে, আমরা শুধু কোর্ট নিয়ে তিনি যেটুকু কথা বলেছেন সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছি। সেই সঙ্গে পুরো ৪৯ মিনিটের ওই টকশো’টি আমরা পেনড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9