গ্রেনেড হামলা: তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি আজ

২০ আগস্ট ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৯ AM
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর © টিডিসি সম্পাদিত

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বিচারপতির বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত বুধবার এ মামলার বিষয়ে আংশিক শুনানি হয়। সেই ধারাবাহিকতায় আজকের দিনটি পুনরায় শুনানির জন্য নির্ধারণ করেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে এদিন আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

এর আগে গত ৩১ জুলাই মামলার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং ১৯ আগস্ট অনুষ্ঠিত হয় তৃতীয় দিনের শুনানি।

উল্লেখ্য, এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে, যার শুনানি বর্তমানে চলছে।

এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950