ডিসেম্বরে দেশে আসবেন তারেক রহমান, প্রার্থী হবেন একাধিক আসনে 

০৭ আগস্ট ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:০৪ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমান ফিরে এসে আগামী নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হবেন বলেও ইঙ্গিত দেন এই উপদেষ্টা।

এ দিন সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, যেহেতু চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তাই নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এ ক্ষেত্রে তাঁর নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে হুমায়ুন বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে। সরকার গঠন করলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। এ জন্য আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে ব্যাপক আগ্রহ বেড়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আলোচনা ছিল খুবই সৌজন্যমূলক। তবে দেশের সার্বিক পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা এবং তিনি যদি নির্বাচিত হন, তাহলে দেশ নিয়ে পরিকল্পনা—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডনে, শুরু হয় তারেক রহমানের নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে সতেরোটি বছর।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ১/১১ ও আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এর পর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950