তারেক রহমান দেশে ফিরতে পারেন নভেম্বরে

০৭ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৪১ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে হুমায়ূন কবীর বলেন, ‘দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন।’

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলার সাজা থাকায় দেশে ফেরা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। তবে হুমায়ূন কবীরের বক্তব্যে ইঙ্গিত মিলছে, বিএনপির পক্ষ থেকে এবার সেই জটিলতা কাটিয়ে ফিরতি পথে অগ্রসর হচ্ছেন তারেক রহমান।

এদিকে বিএনপির অন্য কয়েকজন সিনিয়র নেতাও বলছেন, চলমান রাজনৈতিক সংকট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬