আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

২৮ জুলাই ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১১:০২ AM
 আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়

আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় © টিডিসি

রংপুরে আবু সাঈদ হত্যা ও সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন বলছে, তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন।

এর আগে গত ২২ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সবশেষ সোমবার আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহিদ হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। গত ৩০ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬