স্বাস্থ্য উপদেষ্টার দুই পিওসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৭ মে ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১১:৩০ AM
ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট

ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট © সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।  দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এনসিপি নেতা তানভীরের ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী অপর দুজনের দেশত্যাগে এনআইডি ব্লকের আবেদন করেন।

আদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও তুহিন ফারারি, বর্তমান পিও মাহমুদুল হাসান এবং এনসিপি-র সাময়িক অব্যাহতি পাওয়া সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর।

আবেদনে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

আরেকটি আবেদনে বলা হয়, মোহাম্মদ তুহিন ফারাবি ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিদ দুর্নীতি ও অনিয়মের আশ্রয়ে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈষ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, মুহাম্মদ তুহিন ফারাবী এবং মো. মাহমুদুল হাসান কর্তৃক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9