সরকারি খরচে নারী কর্মী নেবে জর্ডান, পদ ৫০০০, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

২৬ মার্চ ২০২৬, ০৪:০৮ PM
৫০০০ দক্ষ বা স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ জর্ডান

৫০০০ দক্ষ বা স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ জর্ডান © সংগৃহীত

সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে ৫০০০ দক্ষ বা স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ করা হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে মৌখিক ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চাকরির বিবরণ

পদের নাম: গার্মেন্টস মেশিন অপারেটর (নারী);

পদসংখ্যা: ৫,০০০টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

চাকরির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য);

কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা (অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের সুবিধা);

বেতন: ১৩০ জর্ডান দিনার (বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ১০০ টাকা);

অন্যান্য সুযোগ-সুবিধা: আবাসন সুবিধা, খাওয়া ও চিকিৎসা (প্রাথমিক) নিয়োগকারী কোম্পানি বহন করবে, জর্ডানে যাওয়ার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে;

কর্মস্থল: জর্ডান;

প্রার্থীর বয়স: ২০–৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা: গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে;

সাক্ষাৎকার ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি—

আগামী ৩ এপ্রিল থেকে অব্যাহতভাবে প্রতি শুক্রবার সকাল ৭টায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে;

পরীক্ষাকেন্দ্রের ঠিকানা: বাংলাদেশ-কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা;

মৌখিক ও নির্বাচরী পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9