হংকংয়ে সরকারিভাবে বাংলাদেশ থেকে ১৪৪ কর্মী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত

২২ আগস্ট ২০২৬, ০৪:৫৩ PM
হংকংয়ে ১৪৪ নারী ডমেস্টিক হেল্পার নিয়োগে আবেদন চলছে

হংকংয়ে ১৪৪ নারী ডমেস্টিক হেল্পার নিয়োগে আবেদন চলছে © সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে হংকংয়ে ১৪৪ নারী কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু নারী প্রার্থীরা আগামী ২৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নিয়মিত বেতনের বাইরে থাকা-খাওয়াসহ হংকংয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

প্রতিষ্ঠান: হংকং কোম্পানি;

পদের নাম: ডমেস্টিক হেল্পার;

পদসংখ্যা: ১৪৪টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছরের শ্রম চুক্তি);

বেতন: ৫,১০০ হংকং ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯,৪৬৫ টাকা);

আরও পড়ুন: সরকারিভাবে চাকরির সুযোগ ব্রুনাইয়ে, পদ ১৭২, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: থাকা-খাওয়া নিয়োগকর্তা বহন করবে, বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা হংকংয়ের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত হবে;

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: ল্যাবএইড ডায়াগনস্টিকসে চাকরি, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ বিকাশের মাধ্যমে ১০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬