ঈদুল ফিতরের পরের দুদিন রোজা রাখা যাবে?

২১ মার্চ ২০২৬, ০৬:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মুসলমানদের ধর্মীয় উৎসব দুটি—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। রমজানের রোজা শেষে আসে ঈদুল ফিতর। শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। জিলহজ মাসের দশ তারিখে পালিত হয় ঈদুল আজহা। এ দুই ঈদের দিন রোজা রাখা হারাম। আবু সাইদ খুদরি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) ঈদুল ফিতরের দিন ও কোরবানির দিন রোজা রাখতে নিষেধ করেছেন।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৯২)

আরেক হাদিসে আছে, আবু উবাইদা (রা.) বলেন, ‘আমি ওমর ইবনে খাত্তাব (রা.)-এর সঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। তিনি বলেছেন, ‘এ দুই দিন রোজা রাখতে নবী (সা.) নিষেধ করেছেন। প্রথম দিন হলো, যখন তোমরা রোজা শেষ করো, আর দ্বিতীয় দিন হলো, যখন তোমরা কোরবানির গোশত খাবে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৮৫১)

দুই ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের এগারো, বারো ও তেরো তারিখ রোজা রাখা নিষিদ্ধ। এ তিন দিনকে তাশরিকের দিন বলা হয়। এ সময় রোজা রাখলে সওয়াবের পরিবর্তে পাপ হয়। কারণ, এই দিনগুলো আনন্দ উদযাপনের জন্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তাশরিকের দিনগুলো (১১, ১২ ও ১৩ জিলহজ) হচ্ছে পানাহার ও আল্লাহকে স্মরণ করার দিন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১১৪১)

এই পাঁচ দিন ছাড়া বছরের যে কোনো দিন রোজা রাখা যায়। সে হিসেবে শাওয়াল মাসের দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থ্যাৎ ঈদুল ফিতরের পরের দুই দিন রোজা রাখা যাবে। এ দুদিন ঈদের দিন নয়। এ সময় রোজা রাখা ইসলামি শরিয়তে নিষিদ্ধ নয়। তাই ঈদুল ফিতরের পরের দুই দিন শাওয়ালের রোজা বা যেকোনো নফল রোজা রাখা যাবে।

ইসলামি গবেষক ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘ঈদুল ফিতরের পর দিন থেকেই যেকোনো রোজা রাখা যাবে। এতে কোনো সমস্যা নেই। এ সময় শাওয়ালের রোজা বা যেকোনো নফল রোজা রাখার অনুমতি আছে।’

আন্তর্জাতিক প্রশ্ন-উত্তর বিষয়ক ওয়েবসাইট ‘ইসলাম জিজ্ঞাসা ও জবাব’-এ এক ফাতাওয়ায় বলা হয়েছে, ‘ঈদুল ফিতর শুধু একদিন। সেটি শাওয়াল মাসের প্রথম দিন। মানুষের মাঝে যে ধারণা ব্যাপক আকার ধারণ করেছে যে, ‘ঈদুল ফিতর তিন দিন’—এটি শুধু সামাজিক প্রথা ছাড়া আর কিছু নয়। এটি শরিয়ত নির্ধারিত বিষয় নয়। এ দুদিন রোজা রাখা যাবে।’

ট্যাগ: রোজা
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9