হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করবেন, জানাল মন্ত্রণালয়

০৪ জুন ২০২৬, ০৪:২৯ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৫:০১ PM
হজে গিয়ে পাসপোর্ট হারালে করণীয়

হজে গিয়ে পাসপোর্ট হারালে করণীয় © এআই সৃষ্ট ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত কোনো হজযাত্রীর পাসপোর্ট হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হজ মিশন। এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয় সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো হজযাত্রীর পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমে তাকে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট অফিসের সঙ্গে যোগাযোগ করে একটি ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে সহায়তার জন্য  জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে যার যোগাযোগ নম্বর: ০৫৫৪৫৭৯৬২৬।

এরপর দেশে ফেরার ক্ষেত্রে যাত্রীর অবস্থান অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জেদ্দা থেকে ফেরার ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাভেল পারমিট ও বিমান টিকিটের কপি জেদ্দা হজ টার্মিনালে অবস্থিত বাংলাদেশ মিশন প্লাজায় জমা দিতে হবে। অন্যদিকে মদিনা থেকে দেশে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পারমিট ও বিমান টিকিটের কপি মদিনা হজ মিশন অফিসে জমা দিতে হবে। এ সংক্রান্ত সহায়তার জন্য মদিনা হজ মিশন অফিসের যোগাযোগ নম্বর: ০৫৩৭২০৯৮১০।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অফিস থেকে আউট পাস সংগ্রহ করা হবে এবং তা হজযাত্রীর কাছে  যথাসময়ে হস্তান্তর করা হবে। আউট পাস পাওয়ার পর সংশ্লিষ্ট হজযাত্রী বিমানবন্দরে বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।

আরও পড়ুন : হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

হজ মিশনের পক্ষ থেকে যাত্রীদের গুরুত্বপূর্ণ ভ্রমণ নথি বিশেষভাবে সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে দ্রুত বাংলাদেশ হজ মিশন বা কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে|

প্রসঙ্গত, প্রতি বছর হজ মৌসুমে বিপুল সংখ্যক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে অবস্থান করেন। দীর্ঘ সফর, ভিড় এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ নথিপত্র, বিশেষ করে পাসপোর্ট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে যাত্রীরা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যেই বাংলাদেশ হজ মিশন করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ট্রাভেল পারমিট ও আউট পাস সংগ্রহের মাধ্যমে পাসপোর্ট হারানো হজযাত্রীরাও স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারবেন।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950