ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই: উপাচার্য

০৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩৮ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সম্প্রতি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষকরা অনেক গবেষণা করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করেছেন। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। অনেকগুলো যৌক্তিক কারণে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়েছে।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যেভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে সেভাবেই আগামীতেও হবে।

হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬
মিরসরাই ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • ০৪ মার্চ ২০২৬
তিন মন্ত্রীর সাথে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল নেতা ও উ…
  • ০৪ মার্চ ২০২৬
হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
  • ০৪ মার্চ ২০২৬
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
  • ০৪ মার্চ ২০২৬