জেল থেকে পালানো ৭০০ বন্দী এখনো অধরা: কারা মহাপরিচালক

০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন © সংগৃহীত

গণঅভ্যুত্থানের সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পলাতক ২২ শতাধিক আসামিদের মধ্যে এখনও সাত শতাধিক আসামি অধরা রয়েছে। এরমধ্যে ৭০ জন শীর্ষ সন্ত্রাসীসহ ঝুঁকিপূর্ণ কারাবন্দি বলে জানিয়েছেন কারা অধিদফতরের প্রধান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহের হোসেন।

তিনি আরো জানান, গত ৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে ২২০০ কারাবন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে ১৫০০ ফেরত এসেছে। বাকি ৭০০ এখনো পলাতক। 

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে এখন পর্যন্ত আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জন শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়েছে। মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য।

ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
অনৈতিক সম্পর্কের পর নারীকে হত্যা করে লাশ রাখা হয় ট্রাঙ্কে
  • ০৫ এপ্রিল ২০২৬
পটুয়াখালীর মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৫ এপ্রিল ২০২৬
ক্রু উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ০৫ এপ্রিল ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিমান বাহিনী, বয়স সাড়ে ১৬ বছর হলে…
  • ০৫ এপ্রিল ২০২৬
কারা পাবে হামের টিকা, কাদের দেওয়া যাবে না—দেখুন ইপিআইয়ের ৪ …
  • ০৫ এপ্রিল ২০২৬