পটুয়াখালীর মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার চারজন

গ্রেপ্তার চারজন © সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫)। তারা মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে। এ ছাড়া মো. শাহ আলম (২০) ও মোসা. শারমিন বেগম (১৯)। তারা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত আলম গাজীর সন্তান।

পুলিশ জানায়, এলাকায় মাদকের একটি বড় চালান কেনাবেচার তথ্য পেয়ে নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি জিআর মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬