চাকরির বয়সসীমা ৩৫ এর আন্দোলন আপাতত স্থগিত

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
সমন্বয় রাসেল আল মাহমুদ

সমন্বয় রাসেল আল মাহমুদ © বাংলা ট্রিবিউন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চলতে থাকা আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সমন্বয় রাসেল আল মাহমুদ এই ঘোষণা দেন।

সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছি। এই পরিপ্রেক্ষিতে গতকাল এখানে আমাদের মহাসমাবেশ ছিল। তারপর দুপুর ১টা থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। এখানে আমরা ও মিডিয়ার ভাইয়েরা সুশৃঙ্খলভাবে অবস্থান করেছিলেন।

তিনি বলেন, আমাদের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি তার পিএসের মাধ্যমে আমাদের একটি লিখিত আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমাদের যে দাবি ছিল, সেটি না পাওয়ায় আমরা আল্টিমেটাম দিয়ে আজ আবারো কর্মসূচি ঘোষণা করি। সেই প্রেক্ষিতে আজ আমরা আবার জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম।

আরও পড়ুন: ‘কোটা আন্দোলন বানচাল করতে বিসিএসের প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হয়’

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আপাতত কর্মসূচি স্থগিত ও সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে—তা পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে পূর্বঘোষিত সময় অনুযায়ী রবিবার দুপুর ১২টায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আশ্বাস দেন যে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সমস্যা নিরসনের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করা হবে। যার প্রথম কাজ হবে বয়সসীমা ৩৫-এর যৌক্তিক সমাধান।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence