মুখস্থ বিদ্যার দরকার আছে: এনআই খান

০৩ জুলাই ২০২৪, ০৬:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান © ফাইল ছবি

আমাদের দেশের প্রেক্ষাপটে মুখস্থ বিদ্যার দরকার আছে। কিছু বিষয় আপনাকে আয়ত্ত করতেই হবে। মুখস্থ না করলে আপনি ওই বিষয়ে পরিপূর্ণতা পাবেন না।

বুধবার (০৩ জুলাই) ধানমন্ডির নিজ বাসায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান (এনআই খান)।

এনআই খান বলেন, যারা বলেন, মুখস্থ বিদ্যার দরকার নেই; তাদের সাথে আমার দ্বিমত রয়েছে। কবিতা কিংবা গানের লিরিক্স মুখস্থ না করলে আপনি আবৃত্তি করতে পারবেন না, মন খুলে গাইতে পারবেন না। কাজেই পুরোপুরি মুখস্থ বিদ্যা বাতিলের সুযোগ নেই। মুখস্থ করলেও একজনকে অবশ্যই বিষয়টি বুঝতে হবে। তবেই প্রকৃত সার্থকতা আসবে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি দরকার জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করেন; এটি কষ্টকর। বদলি সম্ভব না হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন কে কোথায় চাকরি করতে চায় সেই পছন্দক্রম নিতে পারে। এরপর পছন্দক্রম অনুযায়ী শিক্ষকদের নিয়োগের সুপারিশ করলে সমস্যার সমাধান সম্ভব। পছন্দক্রমের বাইরের প্রতিষ্ঠানে সুপারিশ করলে আলাদা বদলির ব্যবস্থা রাখা দরকার।

তিনি বলেন, শিক্ষকদের বদলির সবচেয়ে ভালো সমাধান হলো- শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করা। সরকারিকরণ হলে শিক্ষকদের বেতন বাড়বে, পেনশন পাবেন। তখন শিক্ষকরা পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এছাড়া সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও রয়েছে। কাজেই সরকারিকরণ সব সমস্যার সমাধান। 

সাবেক এই শিক্ষা সচিব আরও বলেন, সরকার বলছে সরকারিকরণ করতে অনেক টাকা প্রয়োজন। তবে বাংলাদেশের চেয়েও দরিদ্র দেশে স্কুল-কলেজ সরকারি করা হয়েছে। আফ্রিকার অনেক গরীব দেশ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দিচ্ছে। তারা পারলে আমরা কেন পারবো না বলে প্রশ্ন রাখেন এই আমলা।

ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ কখন শেষ হবে, যা বললেন ট্রাম্প
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081