আন্তঃবিশ্ববিদ্যাল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম ঢাবি, দ্বিতীয় বুয়েট

২৭ জুন ২০২২, ০৪:১৫ PM

© টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে। ‘সেফেলো কোডফিস্টা ২০২২: অস্ট আন্তঃবিশ্ববিদ্যাল প্রোগ্রামিং প্রতিযোগিতা’ শীর্ষক এই আয়োজনে দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৫টি গ্রুপ অংশগ্রহণ করে। 

এরমধ্য থেকে ১০টি গ্রুপকে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘NotStrongEnough’ প্রতিনিধি দল। তাছাড়া দ্বিতীয় হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘BUET_Potatoes’ এবং তৃতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাবিপ্রবি) ‘BerlekampMassey’ প্রতিনিধি দল।  

গত শনিবার (২৫ জুন) পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেফেলো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস মাহমুদ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান। 

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) অস্ট প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিকস ক্লাবের উদ্যোগে শুরু হয় তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬