শাবি ছাত্রের বিদ্যুৎ-সোলার সমন্বয়ে তৈরি প্রজেক্ট, কারেন্ট গেলেও চলবে লাইট-ফ্যান

৩১ আগস্ট ২০২১, ০৩:১৫ PM
হাফিজুর রহমান সিপার

হাফিজুর রহমান সিপার © টিডিসি ছবি

ইলেকট্রিসিটি ও সোলার কম্বিনেশন প্রজেক্ট তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান সিপার। তার তৈরি প্রজেক্ট ব্যবহার করে গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে গেলেও সৌরবিদ্যুতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে

মঙ্গলবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিজের বানানো প্রজেক্টের একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ইলেকট্রিসিটি এন্ড সোলার কম্বিনেশন প্রজেক্ট ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে গেলেও সৌরবিদ্যুতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। তবে সৌরবিদ্যুতের মাধ্যমে লাইট ও ফ্যানের সংযোগ থাকতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সংযুক্ত লাইট বা ফ্যানের সুইচ দেয়া থাকলে লাইট ও ফ্যান চলতে শুরু করবে। আর পুনরায় বিদ্যুৎ আসার সাথে সাথেই সৌরবিদ্যুতের সাথে সংযুক্ত লাইট ও ফ্যান বন্ধ হয়ে যাবে।

হাফিজুর রহমান সিপার বলেন, আমি প্রজেক্টটি তৈরি করার জন্য অনেকদিন থেকে চেষ্টা করে অবশেষে সফল হয়েছি। আশা করি প্রজেক্টটি সকলের ভালো লাগবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬