কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পর্বে সেরা ঢাবি

১৬ আগস্ট ২০২১, ০৬:২৬ PM
প্রতিযোগিতার দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্ব

প্রতিযোগিতার দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্ব © টিডিসি ফটো

আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম স্থান অধিকার করেছে।

গত ১৪ আগস্ট অনলাইনে দিনব্যাপী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ফলাফল আজ সোমবার (১৬ আগস্ট) প্রকাশ করা হয়।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্বে বিজয়ীরা আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিবছর আইসিপিসি প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে আসছে এবং আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে একাধিকবার অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সমুন্নত রেখেছে।

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬